কবিতা সিংহ (১৬ অক্টোবর ১৯৩১ – ১৫ অক্টোবর ১৯৯৮)[১] একজন বাঙালি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। জীবিকাসূত্রে তিনি ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। বিংশ শতাব্দীর শেষার্ধে সক্রিয় এই কবি-সাংবাদিক ছিলেন আধুনিক কর্মজীবী সৃজনশীল নারীর মডেল।[২] তিনি কখনও কখনও ছদ্মনাম সুলতানা চৌধুরী ব্যবহার করেছেন। তিনি একজন নারীবাদী লেখিকা।[৩][৪]